সমাজের আলো।। তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ।
নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ০২ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৪টায় তেতুলিয়া ইউনিয়নের উদ্যোগে নির্বাচনী জনসভা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে, ইউনিয়ন সেক্রেটারি আহম্মদ উল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, (তালা-কলারোয়া) সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য, সর্বপ্রথম সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত করতে হবে। কল্যাণময় রাষ্ট্রপ্রতিষ্ঠায় দাড়িপাল্লা মার্কাকে জয়যুক্ত করলেই এটা সম্ভব হবে । দলমত নির্বিশেষে আপনারা দেশকে গঠনের জন্য হাঁ ব্যালটকে জয়যুক্ত করুন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেনরাগ, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডক্টরস ফোরামের সভাপতি ডাঃ আফতাব উদ্দীন, জেলা নির্বাচন বিভাগের সচিব মাওলানা ওসমান গনি, তালা উপজেলা আমীর মাওলানা মুফিদুল্লাহর, সেক্রেটারি ইদ্রিস আলী, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ডাক্তার আলাউদ্দিন মল্লীক, মাওঃ আকবর আলী, ড, তৈয়বুর রহমান, ছাত্র নেতা রাসেদ হোসেন, প্রমুখ।

