সমাজের আলো।। : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্দিতাকারি কাজী আলাউদ্দীনের উদ্যোগে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শনিবার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি নেতা কাজী আলাউদ্দীনের কনিষ্ঠ পুত্র কাজী আসিফুর রহমান। শনিবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত মৌতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা এলাকা, কাজীপাড়া গুচ্ছগ্রাম, ৪ নং ওয়ার্ডের চাতরা এবং কুশুলিয়া কাজী পাড়া এতিমখানাসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়। কম্বল বিরতরণ কালে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেখ মিনহাজ আলম সহ দলীয় নেতৃবৃন্দ। এসময় সাধারণ মানুষের কাছে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোসহীন নেত্রী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। কাজী আলাউদ্দীনের জেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু জানান, আমাদের পরিবার সাধারণ মানুষের সুখে, দুঃখে তাদের পাশে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। শীতার্ত হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পূর্ব থেকে গ্রহণ করা হয় কিন্তু নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন হতে পারে বলে নির্বাচনের পরে বিতরণ করা হচ্ছে। তিনি আরো জানান, কম্বল বিতরণ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৫ হাজার হতদরিদ্র বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে বিতরণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *