কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে যৌথবাহিনী।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার নরহরকাটি গ্রামে চেয়ারম্যানের নিজ বাড়িতে পরিচালিত অভিযানে ৬টি ড্রামভর্তি ডিজেল উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ১২০০ লিটার।
অভিযানকালে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে চেয়ারম্যান ফেরদৌস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান জ্বালানি সংকটের মধ্যে কেউ যাতে অবৈধভাবে তেল মজুত করতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

