কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস–২০২৬ উপলক্ষে কালিগঞ্জে গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
১৯৭১ সালের এই দিনে সংঘটিত নৃশংস গণহত্যায় নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৫শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। অপরদিকে, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *