কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্দেশনা অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির আরও ১৬ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিনের সুপারিশ এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্তক্রমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
এ নিয়ে কালিগঞ্জ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোট ৩৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হলো। এর আগে একই অভিযোগে ১৭ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল।
বুধবার বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন, তারালি ইউনিয়ন বিএনপির সদস্য বাবুল খান ও জিন্নাত খান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু;
কুশুলিয়া ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড সদস্য কাজী হুমায়ুন কবির ডাবলু এবং সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম ভাড়ালিমলা ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল গফুর, আজিজ আহমেদ পটু, ৩নং ওয়ার্ড সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সহ-সভাপতি আসাদুজ্জামান খোকা;
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সদস্য শেখ দিদারুল ইসলাম;
ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান বাবু, সহ-সভাপতি আব্দুস সাত্তার গাইন, যুব বিষয়ক সম্পাদক লিটন গাজী এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

