সমাজের আলো।। : দখল করতে কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহুনীর “মায়ের দোয়া বাণিজ্য ভান্ডারে” এ তালা লাগানোর অভিযোগ উঠেছে শিক্ষক আহসান কবীর টুটুলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এ তালা লাগানো হয়।
কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের আব্দুল জলিল পাড়ের ছেলে ও নলতা চৌমুহুনীর মোঃ মাহাবুবর রহমান জানান, তিনি নলতা চৌমুহুনীর কালিগঞ্জ নলতা সড়কের পূর্ব পাশে ঘর নির্মাণ করে কয়েক বছর যাবৎ সেখানে “মায়ের দোয়া বাণিজ্য ভান্ডার” নামে কাঁচা মালের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি তার ওই ব্যবসা প্রতিষ্ঠান নিজের রেকডীয় জমি বলে জবরদখল করার চেষ্টা করে আসছিলেন একই গ্রামের শিক্ষক আহসান কবীর টুটুল ও তার স্ত্রী নাজমা খাতুন। প্রতিবাদ করায় তাকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়। তিনি প্রভাবশালী হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন। এরপরও বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার অনুপস্থিতিতে টুটুল মাষ্টার ও তার স্ত্রী নাজমা তার দোকানের দরজায় তালা লাগিয়ে দেন। দোকানের পিছনের অংশ ভাংচুরের চেষ্টা চালান। ঘটনার পরপরই তিনি ছুঁটে এসে টুটুল মাষ্টারের কাছে জানতে চাইলে তাকে খুন জখমের হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষক আহসান কবীর টুটুলের ০১৯১১-০৩৮৫৮৮ নং মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

