(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল, প্রকৌশলী মোঃ জাকির হোসেন সহ
সভায় উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা, ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারি উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। আয়োজনে: উপজেলা পরিষদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *