সমাজের আলো
জাতির বিবেক, মানুষের অধিকার ও গণতান্ত্রিক পুনর্জাগরণের অঙ্গীকারে ২০২৪ সালে গণভোথ্থনের অগ্নি গর্ভ থেকে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)প্রতিষ্ঠা লগ্ন থেকেই বহন করে চলেছে এক দৃঢ় প্রত্যয় দেশ যাবে নতুন পথে ফিরবে না আর ফ্যাসিবাদে এই শপথকে ধারণ করে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ রমজান ১৮ বিকাল পাঁচটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাতক্ষীরার প্রধান সড়কের চলমান উন্নয়নে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে অভিযোগ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্র সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেন্ট্রাল হেলথ কমিটির সদস্য ডাক্তার মোঃ মনিরুজ্জামান সভাপতিত্বে ও জাতীয় ধারাভাষ্যকর শিক্ষক ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,সেনেটারি অধ্যাপক আব্দুর রউফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,তারালী ইউনিয়ন জামায়াত ইসলামী আমির আব্দুল ওয়াহেদ,চাম্পাফুল ইউনিয়ন জামায়াত নেতা আবু হাসান,রতনপুর ইউনিয়নের আশরাফুজ্জামান, রিফাত ইমরান আমিনুল ইসলাম প্রমূখ।ইফতার মাহফিলে সাংবাদিক, এনসিপি সদস্য নেতৃবৃন্দ,জামায়াত ইসলামের নেতৃবৃন্দও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

