নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের খানপুরে শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নুর মোহাম্মদ গাজীর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। নির্বাচনী পথসভার পূর্বে তিনি আলহাজ্ব মুহসিন আল মানজুর পীরজাদা খানপুরীর মাজার জিয়ারত করেন এবং নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন, জমায়াত সাতক্ষীরা-২ আসনে অলরেডি হেরে যাওয়ার পূর্বাভাস পেয়েছে। যে কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই জামাতের আমিরকে দিয়ে সাতক্ষীরায় বারবার নির্বাচনী জনসভা করছে। আমার ধানের শীষ এর সমর্থকদের হুমকি ধামকি দেখাচ্ছে। জনগণ ১২ ফেব্রুয়ারি ওই গুপ্ত সংগঠনকে লাল কার্ড দেখাবে জনগণ ভোটের মাধ্যমে।
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজিমুজ্জামান তাজু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জল সাধু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহসিন আলম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মশিউর রহমান ফারুক প্রমুখ। নির্বাচনী পথসভা চলাকালীন জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শ্যে অনুপ্রাণিত হয়ে শিবপুর ইউনিয়নের খানপুর এলাকার দীর্ঘ ১৭ বছর জামায়াত করা নেতা জামায়াত থেকে বিএনপিতে যোগ দেন মো. জাকির হোসেন। এ সময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ জাকির হোসেনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে শিবপুর ইউনিয়নের খানপুর বাজার সংলগ্ন নির্বাচনী পথসভাস্থল। এ সময় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর শিমুল।

