সমাজের আলো। খুলনায় মুরাদ হোসেন খান (৩৬) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি শিক্ষক প্রশিক্ষণ 
নিহত মুরাদ খান দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আহমেদের ছেলে ও সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি বালুর ব্যবসা করতেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) সূত্র জানায়, নিহত মুরাদের দুই পায়ের হাঁটুর  নিচে উপর্যুপরি কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে এবং দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। তাছাড়া তার শরীরে মারপিটের আঘাতের চিহ্ন রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *