জমকালো আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সমাজের আলো।। : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতিক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: আল মোস্তানছির বিল্ল্যাহ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। এসময় কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রফেসর সুকুমার দাস, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিবুল্লাহ, প্রফেসর বলয় চন্দ্র ঘোষ, প্রফেসর মো. আবুল হোসেন, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক আ ন ম গাউছার রেজাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন এর আগে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, অলিম্পিক মশাল প্রজ্বলন, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী মো. অলিউর রহমান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *