সমাজের আলো।। অবৈধভাবে মাটি মজুত ও সংরক্ষণের অভিযোগে৷ দুটি ইট ভাটার মালিক কে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ
ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলামের নেতৃত্বে তালা উপজেলায় ‘মেসার্স নিউ রাণী ব্রিকস’, এবং ‘মেসার্স জেঁঠুয়া বিসমিল্লাহ ব্রিকসকে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত । ইটভাটার লাইসেন্স বিহীন অবৈধভাবে ইট প্রস্তুত ও মাটি সংগ্রহের জন্য দুটি পৃথক মামলায় মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত সংশ্লিষ্ট সকলকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহবান জানানো হয়।ইটভাটা দুটির মালিক দীর্ঘদিন ধরে৷ কৃষি জমি থেকে মাটি কেটে মজুদ করে রেখেছিল। এবং অবৈধভাবে ইট তৈরি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *