সমাজের আলো। আলিফ (৩) নামের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) উপজেলার বালিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।
আলিফ পাটকেলঘাটা থানার শার্শা গ্রামের মাজেদ গাজী।
মৃত শিশুটির মামা লাবু গাজী বলেন, আমার বোন সিমা বেগম কিছুদিন ধরে বালিয়াদহ গ্রামে আমাদের বাড়িতে থাকছেন। তার ছেলে আলিফকে নানা ও নানী কাছে রেখে তিনি হলুদ শুকানোর কাজে যান। দুপুরের দিকে শিশুটি মগ নিয়ে নানির সঙ্গে পুকুর ঘাটে খেলছিল। অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। পরে অন্যরা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে শিশুটিকে ভাসতে দেখে পানি থেকে উদ্ধার করে। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

