সমাজের আলো।।
সাতক্ষীরার তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় দুর্নীতি দমন কমিশন-এর সততা সংঘ ও সাইবার অপরাধ প্রতিরোধ দল পুনর্গঠন পরবর্তী পরিচিতি ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮/২/২০২৬) দুপুর ২টায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান-এর সভাপতিত্বে এ কমিটি দুটি র্গঠন পরবর্তী পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সততা সংঘ, পরামর্শ কাউন্সিল ও সাইবার অপরাধ প্রতিরোধ দলের পরিচিতি ও কর্মপরিকল্পনা সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক ও সাইবার ক্রাইম এলার্ট টিম সভাপতি শেখ মাহাবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস, আইসিটি শিক্ষক তনুজা আফরোজ, সততা সংঘ ও সাইবার অপরাধ প্রতিরোধ দলের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে তাদেরকে শিক্ষা সহায়ক লিফলেট ও ৬ জন’কে উপহার প্রদান করা হয়েছে।

