সমাজের আলো।

দীর্ঘ ১৮ মাস পর মিছিল নিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কার্যালয়ে পতাকা তুলল ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বড়বাজার সড়ক থেকে মিছিল নিয়ে কার্যালয়ে পৌঁছায় তারা। মিছিলে বেশ কয়েকজন নেতাকর্মী দেখা যায়।

পৌর যুবলীগের নেতাকর্মীরা জানান, আমরা খুব দ্রুত আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে মাঠে ফিরবো। প্রতিটি নেতাকর্মী ফিরবে।

পরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কার্যালয়টিতে জাতীয় পতাকা উড়ছে। তবে কার্যালয়টি তালাবদ্ধ দেখা যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *