সমাজের আলো।। ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, প্রিয় মার্কিন নাগরিকবৃন্দ আমরা তাকে খুঁজে পেয়েছি। গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, এই অভিযানটি ছিল আমাদের এক অসাধারণ ক্রু সদস্য কর্মকর্তাকে উদ্ধারের জন্য, যিনি একই সঙ্গে একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। আপনাদের জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।

