সমাজের আলো।। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি অবশেষে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেনের সাহায্যে বাসটিকে নদী থেকে টেনে উপরে তোলা হয়।
এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মার গভীর জলে তলিয়ে যায়। কুষ্টিয়া থেকে আসা বাসটিতে প্রায় ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মাত্র সাতজন যাত্রী কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

