শাহিন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কুমিরা বালিকাদা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায়, ধুলিহর থেকে খর্নিয়া গরুর হাটে গরু নিয়ে যাওয়ার পথে গরুবোঝাই একটি আলমসাধু কুমিরা বালিগাদা ভাটার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনাস্থলেই একজন নিহত হন। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলে পরে তাদের মধ্য থেকে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ধুলিহর এলাকার বাসিন্দা। এঘটনা ঘটার আধাঘন্টা পরে একই স্থানে আরেকটি গরু বোঝায় আলমসাধু উল্টে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

