শাহীন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধ
পাটকেলঘাটায় দিন দুপুরে ঘরের মেন গেট ভেঙ্গে ১লক্ষ ৩৪ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার ৬ এপ্রিল দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার সরুলিয়া গ্রামে মিজানুর রহমানের বাড়ির গেটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মিজানুর রহমান জানান আমি সাড়ে দশটার দিকে ভাত খেয়ে কাজে যাই, পরবর্তীতে ১২ টা ৪০ মিনিটের দিকে আমি বাড়ি ফিরে দেখি আমার ঘরের গেটের তালা ভাঙ্গা আসবাবপত্র সবকিছুই ছড়ানো ছিটানো। আমি ঘরে প্রবেশ করে দেখি। আমার আলমারিতে থাকা এক লক্ষ ৩৪ হাজার টাকা সব চোরেরা নিয়ে গেছে ।
এ ঘটনায় পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা হাফিজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ ও প্রশাসন সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে

