সমাজের আলো।।
কালীগঞ্জে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জুম্মা চতুর্থ রমজান সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা মডেল জামে মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে উপজেলা পরিষদ চত্বরে নামাজে জানাজার শেষে জেলা সশস্ত্র বাহিনীর বোর্ড কর্তৃক সম্মাননা ও গার্ড অব অনার শেষে তাকে মহৎপুর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আবদুল গাফফারের দাফনের আগে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ সদস্যের দল গার্ড অব ওনার প্রদান করেন। ঐ সময় সহকারী কমিশনার( ভূমি) মাইনুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ,যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্ট বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ,বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন, সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সহ অনন্য মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্য, কালিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি শেখ সাইফুল বাড়ি সপু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, অনন্য সাংবাদিকবৃন্দ ছাড়াও শত শত মুসল্লি সুধী সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা উক্ত জানাযায় উপস্থিত ছিলেন। সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার গাজী শনিবার দুপুরে বুকে ব্যথা অনুভব করলে তাকে বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐদিন রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি—-রাজিউন)। তিনি শীতলপুর গ্রামের মৃত ইমান আলী গাজীর পুত্র। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৭ কন্যা সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সাবেক এই সেনা সদস্য ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৫ ম ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। দীর্ঘ চাকরি শেষে ১৯৯২ সালে তিনি লান্স কর্পোরাল পদে চাকরি থেকে অবসর গ্রহন করেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল গাফফারের দাফনের আগে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ থেকে কালীগঞ্জে অবস্থিত পাও খালি আর্মি ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল কাদেরের নেতৃত্বে একটি চৌকস সেনাদল এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সালাম ও সম্মান প্রদর্শন করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার গাজী দৈনিক যশোর বার্তা পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল কাদেরের বাবা ও কালীগঞ্জের ঐতিহ্যবাহী সৈনিক হোটেলের মালিক।সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের মৃত্যুতে পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

