সমাজের আলো।। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এর আগে তার সঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালকেরা সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড স্কিম চালু করার জন্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও করেছেন।
২৫ কোটি গাছ লাগানোর জন্য পাঁচ বছর মেয়াদি কর্মসূচি বাস্তবায়ন এবং নদী, খাল ও অন্যান্য জলাশয় খনন ও পুনঃখনন পরিচালনার বিষয়ে আলোচনা করার জন্য দুপুর ২টায় আরেকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *