সমাজের আলো।। শনিবার সন্ধ্যায় রবার্টসগঞ্জ থানা এলাকার ওই মলে প্রেমিকাকে নিয়ে প্রেম দিবসের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন স্থানীয় এক যুবক। অপ্রত্যাশিত ভাবে তাঁর স্ত্রীও সেখানে পৌঁছে যান। তার পর?
প্রেম দিবস বা ‘ভ্যালেন্টাইন্স ডে’র কেনাকাটা করতে প্রেমিকাকে নিয়ে শপিং মলে গিয়েছিলেন এক যুবক। কেনাকাটা করতে মলের একই দোকানে পৌঁছে গেলেন স্ত্রীও। একে অপরকে দেখেই ঝাঁপিয়ে পড়লেন যুবকের স্ত্রী এবং প্রেমিকা। চুলের মুঠি ধরে পেটালেন একে অপরকে। নিমেষে রণক্ষেত্রে পরিণত হল শপিং মল চত্বর। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্রের সিভিল লাইনস রোডে একটি শপিং মলে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

