সমাজের আলো।। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুজরাতের জুনাগড়ে ওই বিয়ের আসর বসেছিল। ফুল, মালা দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। তাঁবু খাটানো হয়েছিল। চারদিকে ছিল আলোর রোশনাই।বিয়ের অনুষ্ঠান মিটতেই বিয়েবাড়িতে ঢুকে পড়ল অনিমন্ত্রিত অতিথির দল। আর তাদের দেখেই ভয়ে সিঁটিয়ে গেলেন উপস্থিত সকলে। কারণ, ওই অতিথিরা কোনও মানুষ না, একদল সিংহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের জুনাগড়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুজরাতের জুনাগড়ে ওই বিয়ের আসর বসেছিল। ফুল, মালা দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। তাঁবু খাটানো হয়েছিল। চারদিকে ছিল আলোর রোশনাই। আত্মীয়দের কোলাহলে গমগম করছিল বিয়েবাড়ি। কিন্তু বিয়ের অনুষ্ঠান এবং খাওয়াদাওয়ার পর্ব মিটতেই ওই বিয়েবাড়ির কাছে চলে আসে একদল সিংহ। তাদের মধ্যে দু’জন অনুষ্ঠানস্থল ঘুরে দেখে। সিংহদের দেখে ভয় পেয়ে যান অতিথিরা। নিরাপদ দূরত্বে লুকিয়ে পড়েন তাঁরা। অন্য দিকে, দু’টি সিংহ অনুষ্ঠানস্থলে ঢুকে চারিদিক ঘুরে দেখে। এ পাশ-ও পাশ গিয়ে বিভিন্ন জিনিস শুঁকে দেখে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, শান্ত ভাবে বিয়েবাড়ি ঘুরে দেখার পর আবার জঙ্গলে ফিরে যায় সিংহের দল। সিংহগুলিকে কোনও আক্রমণাত্মক আচরণ করতে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *