লিংকন আসলাম, আশাশুনি ব্যুরো:আশাশুনি টু উজিরপুর গ্রোথ সেন্টার সড়কে রাস্তার দুরাবস্থার কারনে জনভোগান্তি চরম আকারে পৌঁছেছে। ফলে যানবাহন চলাচলে নানা জটিলতা ও দুর্ঘটনা কবলিত হচ্ছে প্রতিনিয়ত সড়ক ব্যবহারকারীরা।
বুধহাটা বাজার হতে উজিরপুর গামী সড়কটি বর্তমানে খুবই ব্যস্ত সড়কে পরিনত হয়েছে। সড়কে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবাহন চলাচল করে থাকে। ইজিবাইক, ইঞ্জিনভ্যান, মোটর সাইকেল, বাই সাইকেল, ট্রলি, পিকআপ, ট্রাকসহ নানা বাহন এ সড়কে চলাচল করে থাকে। সড়কটির বড় অংশের পিচ, ইটখোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। পুরা সড়কে গর্তের পরিমান এতটা বেশী যে পথে যানবাহনের যাত্রীদের শরীর ব্যথা হয়ে যায়। ঝাকুনিতে যানবাহনে বসে থাকা দুস্কর হয়ে পড়ে। রোগিদের পক্ষে এপথে যাতয়াত রীতিমত ঝুঁকিপূর্ন। এছাড়া কোন কোন স্থানে গর্ত বা ভাঙ্গন এতটা বড় ও হুকমিপূর্ণ যে রাতের বেলায় চলাচল খুবই কষ্টকর ও দুর্ঘটনার হাতছানি মেনে নিয়েই চলতে হয়। দিনের বেলায়ও অনেক ঝুঁকি ও কষ্ট মেনে নিয়ে চলতে হয়। সড়কের অনেক স্থানে বিশেষ করে শ্বেতপুর ও বেউলা এলাকায় সড়কে গর্তের গভীরতা এক/দুই ফুট পর্যন্ত রয়েছে। কার্লভাট বসে যাওয়ায় একস্থানে ভয়াবহ পরিবেশের সৃষ্টি করেছে।
ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে জনভোগান্তি দূর করতে এলাকাবাসী সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারসহ বিভাগীয় কর্মকর্তা ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *