সমাজের আলো।। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কর্মরত বেসরকারী সেবা সংস্থা ব্রতীর বাস্তবায়নে দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় প‌বিত্র রমজান উপলক্ষে গাবুরায় ৫০০ প্রন্তিক ও দুস্থ্য পরিবারে খাদ‌্যসমগ্রী প্রদান ক‌রা হয়েছে।

শ‌নিবার (১৪ মার্চ ) সকাল ১০ টায় গাবুরা চৌদ্দর‌শি, চাঁদনীমুখা , ডুমু‌রিয়া, চকবারা ঘাট সহ বিভিন্ন নদী পথে ত্রাণ বিতরণ করেন। এই সময় চাঁদনিমুখা এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান ব্রতী নদীর হাঁটু পানিতে দাঁড় করিয়ে অসহায় মানুষের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

সুবিধাভোগীদের মধ্যে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিতে ওই বেসরকারি প্রতিষ্ঠানটি ত্রাণ বিতরণের আয়োজন করে। তবে অভিযোগ উঠেছে, সুবিধাভোগীদের নদীর হাঁটু পানিতে দাঁড় করিয়ে খাদ্যসামগ্রী দেওয়া হয় এবং সেই দৃশ্য ছবি ধারণ করা হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গাবুরা মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

নাম প্রকাশ করা অনিচ্ছুক বলেন, অসহায় মানুষদের সম্মান রক্ষা করে মানবিকভাবে সহায়তা দেওয়া উচিত ছিল। এভাবে পানিতে দাঁড় করিয়ে ত্রাণ বিতরণ করা মানবিকতার পরিপন্থী। নারীদের নদীতে নামিয়ে ত্রাণ সামগ্রী দেওয়া ঠিক হয়েছে কিনা জানতে চাইলে স্থানীয় বেশ কিছু মানুষ বলেন, বয়স্ক নারীদের এভাবে নদীতে নামিয়ে ত্রাণ দেওয়াটা ঠিক হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার ম্যানেজার সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, চাঁদনিমুখা এলাকায় কিছু সদস্য তাদেরকে পানিতে নামিয়ে এই খাদ্য দিতে হয়েছে, কারণ জানতে চাইলে তিনি বলেন ওই স্থানে আমাদের ট্রলার না উঠার কারণে তাদেরকে পানিতে নেমে এই খাদ্য সামগ্রী গ্রহণ করতে হয়েছে। তিনি আরো বলেন, প্রতিবছর গাবুরায় অসহায় পরিবার কে চিহ্নিত করে, খাদ‌্য সহায়তা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ৫শ দুস্থপরিবারকে খাদ‌্য সমগ্রী দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *