সমাজের আলো।।সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার দুপুরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূকম্পনটি বেলা ১টা ৫২ মিনিটে অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলা বলে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কম্পন শুরু হলে জেলার বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দুলতে থাকে। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে এসে মানুষ। পুকুরের মাছ লাফাতে থাকে।। পানি দুলতে থাকে প্রচন্ড গতিতে। অনেক স্থানে ঘরবাড়িতপ ফাটল ও ভেঙ্গেপাড়া খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা বাড়ি। জুমার নামাজের কিছুক্ষণ পরই এই কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জুলফিকার আলি রিপন জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩ ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলা ও পার্শ্ববর্তী এলাকা।

আহতরা হলেন, শ্যামনগর উপজেলার ভুরুলিয়া এলাকার নুর আলী মোড়লের স্ত্রী ফয়জুন্নেছা (৭৫)। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। অপরদিকে, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী এলাকার আমিনুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (১৮) ও আটুলিয়া ইউনিয়নের হাওলভাঙ্গী এলাকার সোহেল হোসেনের স্ত্রী আঁখি আক্তার (২০)।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *