সমাজের আলো।। ফেনীতে জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা এবং বাকি তিনজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-১ আসনের ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতা-কর্মী জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাদের আটক করেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ ঘটনাস্থলে যান।

আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াতে ইসলামীর ৯ জন রয়েছেন। বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *