সমাজের আলো।।
সাতক্ষীরার কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির ষড়যন্ত্র, হয়রানী ও মিথ্যাচার থেকে রক্ষা পেতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। তিনি কালিগঞ্জের মধ্য রঘুনাথপুর গ্রামের দলিল উদ্দীন গাজীর ছেলে। মঙ্গলবার (১০ মার্চ-২৬) বেলা ১২টায় তিনি লিখিত বক্তব্যে বলেন আমি কালিগঞ্জ উপজেলার কৃৃষ্ণনগর এলাকার একজন ক্ষুদ্র ফিড্ ব্যবসায়ী। ব্যবসায়ীক কারণে কৃৃষ্ণনগর গ্রামের শেখ আক্কাস আলীর ছেলে শেখ আব্দুল বারীর মালিকানাধীন “জিম পোল্ট্রি এন্ড ফিস ফিড” থেকে সুনামের সহিত নিয়মিত পোল্ট্রি ফিড ক্রয় বিক্রয় করে আসছিলাম। সে সুবাদে লেনদেন করতে করতে শেখ আব্দুল বারীর আমার নিকট ত্রিশলক্ষ টাকা পাওনা হয়। যাহা আমি আমান প্রাপ্য কমিশন হিসাবসহ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কৃৃষ্ণনগর শাখা, কালিগঞ্জের মাধ্যমে পর্যায়ক্রমে পরিশোধ করেছি। এরপরে ব্যবসায়ীক শর্তে আমার দেওয়া পৃথক দুটি চেকের পাতা শেখ আব্দুল বারীর নিকট ফেরত চাইলে তিনি নানান তালবাহানা আর আমাকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র করতে থাকে এবং হুমকী দিয়ে বলে যে, তোকে মজা দেখিয়ে ছাড়বো দেখি তোর কোন বাবা তোকে থেকায়। একপর্যায়ে তার অতি চালাক ম্যানেজার উত্তর রঘুনাথপুর গ্রামের সোবহান মল্লিকের ছেলে শওকাত হোসেনকে দিয়ে একটি চেকের পাতার মাধ্যমে চেক ডিজঅনার করায় এবং মামলা দায়ের করে ভিটেমাটি ছাড়া করার হুমকী ও নানান অশান্তি সৃষ্টির আস্ফালন করতে থাকে। এনিয়ে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে শেখ আব্দুল বারীসহ সংশ্লিষ্টদের সাথে বসাবসি হলে তার প্রাপ্য টাকা যথাযথ ভাবে পরিশোধ হয়েছে তার প্রমান মেলে। এরপরেও ধুরন্ধর ও প্রভাবশালী ব্যবসায়ী শেখ আব্দুল বারী শুধুমাত্র ব্যবসায়ীক শত্রুতাবশত হয়রানী করতে আমার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মিথ্যা, পরিকল্পিত ও ষড়যন্ত্রমুলক অভিযোগ দায়ের করলে ওসি সাহেবের মধ্যস্ততায় বিষয়টি নিয়ে বসাবসি হয়। সেখানেও প্রমান হয় যে, শেখ আব্দুল বারী আমার নিকট কোনো টাকা পাবেনা। অথচ এরপরেও চেকের পাতা ফেরত নাদিয়ে সে অযথা হুমকি দিচ্ছে যে আমাকে জেলের ভাত খাওয়াবে, ভিটেমাটি ছাড়া করবে, ব্যবসা ঘুছাবে এবং পথেঘাটে একাকী পাইলে মারপিট করে বেঁধে রাখবে। এক্ষনে আমি তার এবং তার পেটুয়া বাহিনীর ভয়ে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যে কেনো সময়ে সে আমাকে মারপিট, খুন, যখম ও মোটা অংকের চেকের মামলা দিতে পারে। তার হাত থেকে রক্ষাপেতে সংবাদপত্রের মাধ্যমে আমি পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

