সমাজের আলো: সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসের ঝড় বইছে। বেশির ভাগ স্ট্যাটাসেই কান্নার সুর, নয়তো প্রিয়জন হারানো ব্যথা। এমন একজন চলে গেছেন যাঁকে একবাক্যে ভালোবেসেছে গোটা বিশ্ব। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার হৃদয়ও তাই কাঁদছে। সব কান্নায় তো আর অশ্রু ঝরে না, কিছু কান্না মোড়ানো থাকে কষ্টের অক্ষরে।

