সমাজের আলো।। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেও বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার সকালেও (৮ এপ্রিল) ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে।
বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতিতে ইসরায়েলও রাজি হয়েছে। এরপরেও ইরানে হামলার ঘটনা ঘটছে।

তবে ইরান ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা জানালেও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা জানানো হয়নি।

বিবিসির সাংবাদিকরা জানাচ্ছেন, জেরুজালেমেও হামলার শব্দ শোনা গেছে। বাসিন্দারা জানান, তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। সেখানকার বাসিন্দাদেরও হামলার সতর্কতা জানানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *