সমাজের আলো।। : পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরার মাসজিদে কুবা ও মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ও জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল।
শুক্রবার ৯ রমজান (২৭ ফেব্রুয়ারি) মাসজিদে কুবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শেখ মনির আহম্মদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করবেন মাসজিদে কুবা মসজিদ কমিটির সভাপতি জি. এম. নূর ইসলাম। ইফতার মাহফিলে অংশ নেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হুদা, নবজীবনের নির্বাহী পরিচালক তারেক খান, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, সুলতানপুর বড়বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, সদর হাসপাতাল মসজিদের ইমাম মুফতি সাইফুল্লাহ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম বাবু এবং ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিউল্লাদোলা সাগরসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ ইফতার সম্মিলনীর আয়োজন করা হয়েছে।

