কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় অভিযান চালিয়ে রেজাউল গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬), সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
আটক রেজাউল গাজী কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে। শনিবার রাত আনুমানিক ৩টা ৫ মিনিটের দিকে দেবহাটার সখিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্রসহ নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
জানা যায়, তার নামে প্রায় ২০টি মামলা রয়েছে। একাধিক হত্যা মামলা ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলার আসামি তিনি।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *