নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উক্ত নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যনন্দ সরকার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন, এবং নারী নেত্রী রওশন আরা,রোজা খাতুন শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।
উক্ত নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারী এমন মানুষকে নির্বাচিত করবেন তিনি মহান সংসদে যেয়ে যেন আপনাদের প্রতিনিধিত্ব করেন। লুটপাটকারী এবং দুর্নীতিবাজদের বয়কট করতে হবে। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার বলেন অধ্যাপক ইদ্রিস আলী সারাজীবন আপনাদের জন্য লড়ে যাবে। এসময় তারা ফিংড়ী,কদমতলা এবং মিলবাজারে তারা গণসংযোগ করেন।

