সমাজের আলো।।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যুগিখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়া সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে, প্রধানমন্ত্রী হবে তারেক রহমান, তারেক রহমানের কাছে সর্বোচ্চ বরাদ্দ এনে এই শুধু এই ইউনিয়ন নয় তালা কলারোয়ার মানুষের দেওয়া হবে। অনেকে টাকা, শাড়ি, কম্বল,থ্রি পিস,লুঙ্গি ও বিকাশ নাম্বার নিয়ে, ভোট কেনার চেষ্টা করছে, বাংলার মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি একজন মজলুম, দীর্ঘ পাঁচ বছর জেল খেটেছি, বিগত দিন আমি এমপি থাকা শুকালীন সময় উন্নয়ন করেছি, আগামীতে সংসদ সদস্য হতে পারলে,অভূতপূর্ন উন্নয়ন করবো।

তিনি আরো বলেন, তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং প্রকৃত কৃষকদের ৫ হাজার টাকা করে কৃষি ভাতা দেয়া হবে।

নির্বাচনীয় জনসভায় যুগিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফজলুর রহমান মোল্লা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারেন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা,সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিক, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *