সমাজের আলো।। এক কলেজ প্রভাষকের বাড়িতে বড় ধরনের ডাকাতি সংঘটিত হয়েছে।ডাকাতরা ৮ভরি সোনার গহনা,নগদ টাকাসহ ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আজ ভোরে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ইস্বরিপুর গ্রামে ঘটনা ঘটে।
শ্যামনগর উপজেলার কাঠুনিয়া কলেজের প্রভাষক শফিউল আজম জানান তারা স্বামী-স্ত্রী চাকরি করেন। তিনি অসুস্থ অবস্থায় খুলনায় চিকিৎসাধীন আছেন। আজ ভোরে ৮/১০জনের সশস্ত্র ঢাকা দল তোদের বাড়িতে ঢুকে। বাড়ির লোকজনকে জিম্মি করে সোনার গহনা, নগদ টাকা, ব্যাংকের চেক, জমির দলিলসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

