সমাজের আলো। সবাই মিলে সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে । সাংবাদিক,প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলেমিশে কাজ করতে পারলে অবশ্যই সাতক্ষীরা জেলা হবে একটি মডেল জেলা ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা ২ আসনের (সদর-দেবহাটা) এমপি মুহাদ্দিস আব্দুল খালেক একথা বলেন।
শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন প্রতিষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি জি, এম মনিরুল ইসলাম মিনি। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজ আখতার, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান,
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ ।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, প্রশাসন ও সাংবাদিকের কাজের ধরন অনেকটাই এক রকমের। এজন্য মিলে মিশে কাজ করতে হবে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সকল সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান। একই সাথে সাতক্ষীরা প্রেসক্লাবকে আরো গতিশীল ও উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় ইফতার মাহফিলে
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু,
সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য -সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহা: জিললুর রহমান, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর সরদার, আবু নাসের মোঃ আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দপ্তর সম্পাদক মোঃ আল ইমরানসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

