সমাজের আলো।। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা–২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা–৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, নারীদের আরও এগিয়ে নিতে তাদের প্রতি হিংসা-বিদ্বেষ কমিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা উপ-পরিচালক নাজমুন নাহার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *