সমাজের আলো।। সাতক্ষীরায় একদিনে পৃথক দুটি ঘটনায় দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার(১৮ মার্চ) সকালে জেলা শহরের কাটিয়া ও রসুলপুর এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারিরিক অসুস্থতা ও মানসিক চাপে তারা এই পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য , আজ বুধবার সকালে সদর উপজেলায় রসুলপুরের কদমতলা এলাকার মৃত সামসুদ্দীন মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক(৫৫) নামে এক নৈশ প্রহরী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে ।পরে মরাদেহ উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে নেওয়া হয় ।

ফাল্গুনি বস্তালয়ের সত্তাধিকারীর আশরাফুজ্জামান জানান, আব্দুর রাজ্জাক তাদের বাড়িতে ২৫ বছর ধরে নৈশ প্রহরীর কাজ করত । সকালে আমাদের বাড়ির গেটের পাশে বাড়ির গ্রিলের সাথে রাজ্জাকের ঝুলন্ত মরাদেহ দেখে তার স্ত্রী জেসমিন আক্তার আমাদের জানায় । পরে বিষয়টি থানায় জানাই ।

অন্যদিকে,শহরের কাটিয়া এলাকার কর্মকার পাড়ায় তপন কুমার দত্তের ছেলে সজীব দত্ত (২৭) নামে এক যুবক গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে ।
পরিবারের দাবি, শারিরিক অসুস্থতা ও ব্যক্তিগত হতাশা থেকে এ সিদ্ধান্ত নিতে পারে সে ।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক ( এস আই) মহাসিন আলী জানান, সজিব দত্ত সম্প্রতি ঢাকা মেডিকেল থেকে ডাক্তারি পাশ করে বাড়িতে আসেন। তার পরিবারের ভাষ্য অনুযায়ী সজিব ছেলেবেলা থেকে শারিরিক ও মানসিক ভাবে অসুস্থ ছিল । আজ সকালে তার ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরাদেহ দেখে তার পরিবারের লোকজন থানায় খবর দেয় ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, দুইটা ঘটনাই আলাদা এবং প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে প্রতিটি ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে রসুলপুরের কদমতলা এলাকার আব্দুর রাজাকের মরাদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *