সমাজের আলো।। সাতক্ষীরার তেল পাম্প গুলোতে প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তেলের দাম বাড়ছে এমন গুজবে গাড়ির মালিকরা তেল মজুদ করছে। এই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ীরা তেল মজুদ করতে পারে। দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে তেল পামগুলোতে।
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়ার আশঙ্কায় বিভিন্ন পেট্রল পাম্পে ক্রেতাদের ভিড় বেড়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্পে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। কোনো কোনো ক্ষেত্রে সেই সারি পাম্পের সীমানা ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত চলে যায়।
তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, তেলের দাম বাড়ার বিষয়ে এখনো কোনো নির্দেশনা বা সংকেত নেই। মানুষের ‘হুজুগে’ পড়ে বাড়তি তেল কেনার প্রবণতার কারণেই পাম্পগুলোতে চাপ তৈরি হয়েছে।

