সমাজের আলো।। কোনো কারণ ছাড়াই রমজানের শুরুতেই হঠাৎ বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গতকাল রাজধানীর কাওরান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের ভিড় বেড়েছে। রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। কিছু পণ্যের দাম কমলেও অধিকাংশ পণ্যের দাম বেড়েছে। তিনদিনে বেগুনের দাম বেড়েছে। লেবু, শসা ও ফলমূলের দাম বেড়েছে লাগামহীন। গত বছর রমজানে অধিকাংশ জরুরি নিত্যপণ্যের দাম সহনীয় মাত্রায় নেমে এসেছিল ফলে রমজানে ভোক্তারা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তবে এবার রমজানের শুরুতেই আবার বাজারের অবস্থা টালমাটাল। ব্যবসায়ীরা যে যেভাবে পারছেন দাম হাঁকিয়ে নিচ্ছেন।

রোজায় ফলের মধ্যে চাহিদা থাকে বেশি খেজুর, মাল্টা ও আপেলের। এর মধ্যে দাম বড়েছে মাল্টা, আপেল, লাল আঙ্গুর, , সবুজ আঙ্গুর, কমলা, বেদানা/আনার, তরমুজ । কলার ডজনপ্রতি দাম বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। পেয়ারার দাম প্রতি কেজি ১০০ থেকে ১৫০ টাকা। প্রতিটি আনারস ৩৫ থেকে ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। চাঁপা কলা প্রতি ডজন ১০০ টাকা, শবরি কলা আকারভেদে ১৬০




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *