সমাজের আলো।। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

সভায় পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধে পদক্ষেপ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, সড়কের শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোঃ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি.এম নজরুল ইসলাম,জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *