সমাজের আলো।। সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীদের ভোগান্তির অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়। হাসপাতাল চত্বরে বেসরকারি এম্বুলেন্স পার্কিং করে রাখায় রোগী ও স্বজনদের ভোগান্তি হয়। পার্কিং-এর নির্ধারিত স্থানের বাইরে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং করে জনদু্র্ভোগ সৃষ্টির অভিযোগে ৩ জন চালককে জরিমানা করা হয়। হাসপাতাল থেকে রোগীদের প্রাইভেট ক্লিনিকে মেডিকেল টেস্ট করতে যেতে বলায় ১ জন দালালকে দন্ডবিধি,১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয়।

