নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে বদলী করে আবারও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার অভিযোগ উঠেছে মো. আলাউদ্দীনের বিরুদ্ধে। ২০২৫ সালের ২৫ মার্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুর রহমানের অবসরের পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। এসময় তিনি বিদ্যালয়ে রামরাজত্ব গড়ে তোলেন। বিদ্যালয়ের শিক্ষকদের কারণে অকারণে তিনি বকাবকি ও খবরদারী চালাতে থাকেন। গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৭১.১২.০২১.২৫-৫০১ নম্বর স্মারকের প্রজ্ঞাপনমূলে তালিকার ক্রমিক নং ১২, পিডিএস আইডি ২০১৬৭০২৯৮৫ মো. কবির হোসেন আকনকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়। জ্যেষ্ঠতা অনুযায়ী কবির হোসেন আকন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনের চেয়ে তিন দিনের সিনিয়র। জ্যেষ্ঠতার দিক দিয়ে মো. কবির হোসেন আকন ৩ দিনের জ্যোষ্ঠ হওয়া সত্বেও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন দীর্ঘ সময় দায়িত্ব হস্তান্তরে নানা তালবাহানা করেন। শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কড়া নির্দেশনায় তিনি দায়িত্ব হস্তান্তর করতে বাধ্য হলেও বিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল, ওয়েবসাইট ও সিসি ক্যামেরার যাবতীয় পাসওয়ার্ড এখনো সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনের মোবাইলের সংরক্ষিত রেখেছেন। বিদ্যালয়ের শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড তার হাতেই রেখেছেন। অবশেষে ৫ লক্ষ টাকা তদবীর বাণিজ্যের মাধ্যমে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সহকারি পরিচালক (মাধ্যমিক-১) এস.এম জিয়াউল হায়দার হেনরী ২/৪/২০২৬ তারিখে স্বাক্ষরিত বদলী করে তাকে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসাবে পদায়ণ করা হলেও ঐ বিদ্যালয়ে ঐ পদ নেই। বদলীর চিঠি পেয়েই তিনি পড়েছেন বিপাকে। রবিবার (৫ এপ্রিল) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন মো. আলাউদ্দীন। কি মধু আছে এই পদের দায়িত্বে। নাম প্রকাশে ঐ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এতো অল্প সময়ে বিদ্যালয়ের কোন শিক্ষককে বদলী হতে দেখেনি। প্রচুর অর্থ বাণিজ্যের মাধ্যমে এই শিক্ষককে এই জেলা থেকে বদলী করা হয়েছে। তাদের দাবী সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক অস্থিরতা নিরসনকল্পে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমাধানে প্রধান শিক্ষকের শূণ্য পদে দ্রুত নতুন প্রধান শিক্ষক পদায়ণ করা হোক।

