সমাজের আলো।। চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় সদ্য প্রসূত এক নবজাতককে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের পাশের প্রাঙ্গণ থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় এক পুরুষ ও দুই নারী নবজাতকটিকে হাসপাতালের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। পরে স্থানীয় এক ব্যক্তির নজরে বিষয়টি এলে তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি পটিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা রাব্বি জানান, ওই নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম। তার নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসা প্রয়োজন। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *