সমাজের আলো। আফগানিস্তানে সামরিক অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ ছাড়া অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শরীফ চৌধুরী আরও বলেন, পাকিস্তানের অভিযানে আফগানিস্তানের ১১৫টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছেতবে আল জাজিরা স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। আফগানিস্তানে হামলা করে তালেবানের ৭৪টি নিরাপত্তা চৌকি পুরোপুরি ধ্বংস করা হয়। এছাড়াও ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন পোস্টের বিরুদ্ধে পরিচালিত পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান সমাপ্ত করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *