সমাজের আলো।। জুলাই আন্দোলনে লুট হওয়া পুলিশের ১ হাজার ৩৩০টি ও ব্যক্তিগত এক হাজার অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি।
আজ মঙ্গলবার সকালে ‘পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রের বিষয়ে বাহারুল আলম বলেন, ‘যেকোনো অস্ত্রই হুমকি। লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো পুলিশের ১ হাজার ৩৩০টি এবং ব্যক্তিগত এক হাজার অস্ত্র উদ্ধার করা যায়নি। এর বাইরেও বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। তবে এসব মোকাবিলা করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পুলিশ নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আগামী ১৩ তারিখেই তা জানতে পারবেন।’

