সমাজের আলো।। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘করবো কাজ, গড়ব দেশ’ গড়ার প্রত্যয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘সবার আগে বাংলাদেশ’।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার তুলে ধরেন।
বিএনপির ইশতেহারে জনকল্যাণ ও অর্থনৈতিক সংস্কারকে প্রাধান্য দিয়ে ৯টি বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

