নিজস্ব প্রতিনিধি : দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দুই নেতা কে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির দলীয় পাডে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা কৃষকদলের ওই দুই নেতা কে বহিষ্কার ঘোষণা করা হয়েছে। বহিস্কৃত নেতারা হলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান এবং ১নং সদস্য কালাম হোসেন সবুজ। তাদের কে সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। তাদের সাথে দলীয় নেতাকর্মীদেরকে কোনরূপ যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছ। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

