সমাজের আলো।। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে মোজাফফর গার্ডেনে “দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, “নৌকা ও ধানের শীষ প্রতীক একসাথে হয়ে আমাদের মোকাবেলা করেছে। নির্বাচন ভাল হলেও নির্বাচনের ফলাফলের কারচুপি হয়েছে। জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে ।
আমরা আশাবাদী, ইনশাল্লাহ, যে আবেগ ও উচ্ছ্বাস আমরা এই গণজোয়ারে দেখেছি, তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমাদের জন্য প্রয়োজনীয় সহায়তা আল্লাহ দান করবেন। আমরা যেন পার্লামেন্টে যথাযথ দায়িত্ব পালন করতে পারি এবং দেশ ও জাতির আশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হই।”
এসময় তিনি রমজানের তাৎপর্যও তুলে ধরেন এবং বলেন, “রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায়-নীতির চর্চার মাস।” এছাড়া তিনি সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মাননা প্রদান করেন এবং উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর বারী, অধ্যাপক ওবায়দুল্লাহ এবং উপজেলা জামায়াতের নায়েবের আমীর মাস্টার হাবিবুর রহমান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

