সমাজের আলো।। । জলদস্যুদের হাতে অপহরণের শিকার ১০ জেলের মধ্যে ছয়জন জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছে। শনিবার (৪ এপ্রিল) ভোর রাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং একদিন আগে শুক্রবার সকালে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম বাড়িতে ফিরে আসে। এর আগে অপহরণের শিকার এসব জেলেদের পরিবারের সদস্যরা জলদস্যুদের দাবীকৃত মুক্তিপণের টাকা পরিশোধ করে।
স্বজনরা জানিয়েছে সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার, আনারুল, সুশান্ত এবং ইমরাণের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। এছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা গুনতে হয়েছে। তবে এনামুল ও হযরতসহ চার জেলের এখনো কোন খোঁজ মেলেনি।এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান অপহরণ কিংবা ফিরে আসার বিষয়ে ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে কিছু জানানো হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *